• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৬, ২০২২, ১২:১৯ অপরাহ্ণ
ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপন

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:

ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
শনিবার ২৬ মার্চ সকালে জাতীয় পতাকা উত্তোলন ও মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহন কারী সকল শহীদদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ মহান স্বাধীনতা দিবস ২০২২ উদযাপন করেছে।
পরে সকাল ১০ টায় কলেজ একাডেমিক ভবনে শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোঃ আব্দুল হালিমের সঞ্চালনায় দিবস উদযাপন কমিটির আহবায়ক আব্দুল আউয়াল মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইসরাফিল।
প্রধান অতিথির বক্তব্য তিনি মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য ও গুরুত্ব শিক্ষার্থীদের মাঝে আলোচনা করেন।
এ সময় তিনি মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের কে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক হুমায়ুন কবির।
এছাড়াও শিক্ষকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ফাতেমা বেগম,বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহিম শামীম,ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মাসুম বিল্লাহ,ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক ইফতেয়ার উদ্দিন,ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মাহাবুবুর রহমান,ইংরেজি বিভাগের প্রভাষক মহিউদ্দিন মৃধা প্রমুখ।
এছাড়াও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন শেখ ফজিলাতুন্নেছা মহিলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ফরিদুজ্জামান,হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম মারুফ,মোঃ মাহাবুবুর রহমান সুমন, মোহাম্মদ বেলাল হোসাইন প্রমুখ।
অনুষ্ঠান শেষে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।