কামরুল সিকদার চরফ্যাশন থেকে
ভোলা 4 আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন ,স্বাধীনতার সুফল আজ ঘরে ঘরে পৌঁছে গেছে ।উন্নত সমৃদ্ধ বাংলাদেশ অচিরেই বিশ্বে মর্যাদা নিয়ে অর্থনৈতিকভাবে মাথা উঁচু করে দাঁড়াবে । আজ সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে স্বাধীনতার শ্লোগানে মুখরিত হচ্ছে। শনিবার শেখ রাসেল স্টুডিয়াম উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।উপজেলা নির্বাহি কর্মকর্তা আল নোমানের সভাপতিত্বে জ্যাকব বলেন, স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অসীম অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ।স্বাধীনতার চেতনা সমুন্নত রেখে ঘরে ঘরে পৌঁছে দেওয়াই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য উদ্দেশ্য।