বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জে বিভিন্ন এতিম খানায় চাল বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলালের কার্যালয়ে উপজেলার মাধবপাশা ইউনিয়নের লাফাদি নূরানী এতিমখানা, উত্তর দেহেরগতি দারুল ঊলূম এতিমখানা,রহমতপুর কাসেমিয়া এতিমখানা,দক্ষিণ পাংশা নূরানী এতিমখানা, রামপট্রি মদিনাতুল উলুম নূরানী এতিমখানার সুপারদের হাতে বরাদ্ধকৃত চালের ডিও হস্তান্তর করেন। এসকল এতিমখানায় সরকারী বরাদ্ধের (জিআর) এর ৩ মেট্রিকটন চাল বরাদ্ধ দেয়া হয়েছে।