হিজলা প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়াাা ইউনিয়নের পূর্ব কোড়ালিয়া ও গুয়াবাড়িয়া গ্রামে ৪২ বছর আগে বন্ধ হওয়া খনি সম্পদ আবার পুনরুদ্ধারের চেষ্টা পরিদর্শনে জ্বালানি সচিব।
১৯৭৬ সালে হিজলা উপজেলাধীন মুলাদী সার্কেল ১ ও ২ এর আওতায় খনন কাজ শুরু হয় দু’বছরের মাথায় কাজ সমাপ্ত, শুরু হয় তৈল উত্তোলনের কার্যক্রম।
অদৃশ্য কারণে ছয় মাসের মাথায় খনিজ উত্তোলন এর কাজ বন্ধ হয়ে যায়।
এরইমধ্যে বাপেক্সের দুটি দল সরোজমিন পরিদর্শন করেছে।
আজ বেলা ১২ টায় খনিজ সম্পদ এলাকা ঘুরে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব হোসেন বলেন এটি একটি সম্ভাবনাময় জায়গা আগামী অক্টোবর থেকে এই প্রকল্পের সার্ভের কার্যক্রম শুরু হবে।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ পংকজ নাথ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পেট্রোল বাংলার ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন, বাপেক্সের এমডি মোহাম্মদ আলী, জেনারেল ম্যানেজার বাপেক্স মেহেরুল হাসান হিজলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ হোসেন ঢালী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন, উপজেলা নির্বাহি অফিসার বকুল চন্দ্র কবিরাজ, সহকারী পুলিশ সুপার মতিউর রহমান, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাদক্ষ শাহজাহান তালুকদার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাম্মদ নাজমা বেগম, হিজলা থানা অফিসার ইনচার্জ মোঃ ইউনুছ মিয়াসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব হোসেন বলেন নিঃসন্দেহে এটি একটি সম্ভাবনাময় জায়গা কারণ আজ থেকে ৪০ উত্তোলন শুরু হয়েছিল। তিনি আরো বলেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এসকল স্থানগুলো আইডেন্টিফাই করে খনিজ সম্পদ উত্তোলনের মাধ্যমে দেশকে একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করেছে তারই ধারাবাহিকতায় আমরা কাজ শুরু করেছি।