• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরে স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৮, ২০২২, ১০:১৯ পূর্বাহ্ণ
উজিরপুরে স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

উজিরপুর প্রতিনিধি: আগামী সংসদ নির্বাচনকে ঘিরে কেন্দ্রে নির্দেশ অনুযায়ী দলকে সাঁজাতে মাঠে নেমেছে বরিশালের উজিরপুর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সেই ধারাবাহিকতায় দীর্ঘ ১১ বছর পরে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন করতে একটি সম্মেলন প্রস্তুতি আহব্বায়ক কমিটি গঠন করেছে জেলা স্বেচ্ছাসেবকলীগ। গত রবিবার বিকাল ৪ টায় মহিলা কলেজের সভাকক্ষে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি সভায় সর্বসম্মতিক্রমে সম্মেলন প্রস্তুতির একটি আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সভায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামাল হোসেন সবুজের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড. তালুকদার মো: ইউনুস, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো: শহীদুল ইসলাম মনির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো: গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আ: মজিদ সিকদার বাচ্চু প্রমুখ। সভায় মো: আনোয়ার হোসেন খানকে আহব্বায়ক , মো: রবিউল ইসলাম তালুকদারকে যুগ্ম-আহব্বায়ক, মো: সবুজ বালীকে সদস্য সচিব, মো: জাহীদুল ইসলাম, মো: আসাদুজ্জামান আসাদ , ও মো: সাব্বির হোসেনকে সদস্য করে একটি সম্মেলন প্রস্তুতির কমিটির গঠন করা হয়েছে। আগামী একমাসের ভিতর ৯ ইউনিয়নের সকল ওয়ার্ড ও ইউনিয়নের সম্মেলন করে দ্রুত উপজেলা সম্মেলন করার নির্দেশ দেন নেতৃবৃন্দ।