ইতালি প্রতিনিধিঃ
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জালালাবাদ এসোসিয়েশন ইতালীর আংশিক কমিটির ঘোষনা করা হয়। ২৭শে মার্চ সন্ধ্যায় পূর্বের ঘোষণা অনুযায়ী ইতালীর রাজধানী রোমের তরপিনোত্তরা রসই রেস্টুরেন্টে জালালাবাদ এসোসিয়েশন ইতালীর এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলের সম্মতিক্রমে আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাব্বির আহমেদ’কে সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী জামিল উদ্দিন’কে সাধারণ সম্পাদক ও আরমান উদ্দিন’কে সিনিয়র সহ সভাপতি করে কমিটি ঘোষণা করেন জালালাবাদ এসোসিয়েশনের আহ্বায়ক আব্দুল ওয়াদুদ মিয়া।
এর আগে সন্ধ্যায় জালালাবাদ এসোসিয়েশনের আহ্বায়ক আব্দুল ওয়াদুদ মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব সাব্বির আহমেদ এর পরিচালনায় সাধারণ সভায় উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ইতালীর বিভিন্ন অঞ্চলের বিপুলসংখ্যক নেতাকর্মী।