মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবার জাতীয় পর্যায়ে পুরস্কার পেলেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার শিশু শিল্পী দেবাংশী দাস রাই।
গতকাল রবিবার ২৭ মার্চ সন্ধা ৭ টায় ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পর্যায়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নৃত্য প্রতিযোগিতায় ক গ্রুপ থেকে ৩য় স্থান অধিকার করায় দেবাংশী দাস রাই এর হাতে পুরুস্কার তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।
পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
দেবাংশী দাস রায় বোরহানউদ্দিন উপজেলার উদয়ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।
তার বাবা বিকাশ চন্দ্র দাস বোরহানউদ্দিন উপজেলার কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের গনিত বিভাগের সহকারি শিক্ষক। মা স্বপ্না কর্মকার ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা।
দেবাংশীর বাবা বিকাশ চন্দ্র দাস আজকের পত্রিকাকে বলেন,ছোটবেলা থেকেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করার আগ্রহ দেখে আমরা ও তাকে সেভাবেই গড়ে করে তুলা চেষ্টা করেছি আজ জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়ে আরেকটি সফলতা অর্জন করেছে।
তিনি সকলের কাছে দোয়া চান তাদের দেবাংশী যেন বড় হয়ে সুনাম অর্জন করতে পারে।
৯ বছর বয়সী দেবাংশী জানান, বড় হয়েছে সাংস্কৃতিক অঙ্গনে নিজেকে নিয়োজিত রাখতে চান এবং হতে চান দেশের সেরা শিল্পী।
উল্লেখ্য গত ১৩ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিভাগীয় পর্যায় নৃত্য প্রতিযোগিতায় ক-গ্রুপ থেকে দেবাংশী দাস রাই প্রথম স্থান অধিকার করে বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিনুল ইসলাম এর কাছ থেকে পুরুস্কার গ্রহণ করে ছিলেন।