ভোলা প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিনে খোরশেদ আলম (৬৪) নামে এক পথচারি নিহত হয়েছে। বুধবার (৩০ মার্চ) সকালে ভোলা-আঞ্চলিক মহাসড়কের আবুল মিয়ার বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খোরশেদ উপজেলার টবগী ৩ নং ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় সুত্র জানায়, ভোলা থেকে চরফ্যাশগামী একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি দোকানের গিয়ে ছিটকে পড়ে। এ সময় রাস্তার পাশে দাড়িয়ে থাকা পথচারিকে বাসের চাপায় পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করে বলেন,পুলিশ দুর্ঘটনার কারন অনুসন্ধান করছে।