• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জ তারাপুর ইউনিয়নে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উঠান বৈঠক।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৩০, ২০২২, ১৬:০৩ অপরাহ্ণ
সুন্দরগঞ্জ তারাপুর ইউনিয়নে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উঠান বৈঠক।

গাইবান্ধা জেলা প্রতিনিধি :

সুন্দরগঞ্জে তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) উপলক্ষে বিশেষ উঠান বৈঠকের আয়োজন করেন।বুধবার ৩০ই মার্চ বিকাল ৩.৩০ মিনিটে সুন্দরগঞ্জ উপজেলার ৩ নং তারাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের চাচীয়া মীরগঞ্জ গ্রামে, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল- মারুফ এর সভাপতিত্বে ও উপজেলা তথ্য কর্মকর্তা মোছা: শিল্পী খাতুনের সঞ্চালনায়ে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আশরাফুল আলম সরকার, সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ( তদন্ত) এম এ আজিজ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা জনাব মো: মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা জনাব নির্মল চন্দ্র সরকার, সহকারি তথ্য আপা হোসনে আরা বেগম, ১নং ২নং ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোছা:মিনু বেগম,মো: শফিকুল ইসলাম প্রমুখ। উক্ত আলোচনা সভার শুরুতেই প্রজেক্টরের মাধ্যমে বাংলাদেশের ধারাবাহিক উন্নয়নের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।। এসময় বক্তারা বলেন, পিছিয়ে পড়া নারী সমাজ এগিয়ে নিয়ে যেতে সরকারের পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে সুন্দরগঞ্জ উপজেলার তথ্য কেন্দ্রে সরকারের নানান পর্যায়ে সুযোগ- সুবিধা ও সেবা নিয়ে নারীদের সাথে কাজ করছে তথ্য আপা। তথ্য আপার কাছে গেলে সকল সেবা পাওয়া যাবে বলে জানান। বাল্যবিবাহ, নারী নির্যাতন এবং যেকোন সমস্যায় সকল নারী সদস্যদের সেবা গ্রহণের জন্য উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ আল- মারুফ, ওসি এম এ আজিজ ও তথ্য আপা কাছে যাওয়ার আহবান করেন। তথ্যকেন্দ্রে নারীদের বিনামূল্যে প্রেশার, ডায়াবেটিস পরিমাপ করা হয়। মূলত ৬টি ক্ষেত্রে সেবা দেয়া হয়। এগুলো হলো শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডার। এক কোটি গ্রামীণ নারীদের সেবা দেওয়ার লক্ষ্যে তথ্য আপারা এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বারতা নারী -পুরুষ সমতা ।অর্থনৈতিক উন্নয়নে নারীরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থনৈতিক উন্নয়ন হলো একটি বহুমাত্রিক প্রক্রিয়া। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সামাজিক কাঠামো ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, অসমতা হ্রাস করা এবং দারিদ্র্য নির্মূল করা। নারীদের অর্থনৈতিক উন্নয়ন ও তা বাস্তবায়নে অবশ্যই নারী-পুরুষ সবাইকে একযোগে কাজ করতে হবে। এক্ষেত্রে আমাদের দেশ পিছিয়ে নেই। আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নকে সবসময় অগ্রাধিকার দিয়েছেন। তিনি বিভিন্ন সময়ে নারীদের এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। এছাড়া ও নারীদের শিক্ষার হার বাড়ানো, নারী ও পুরুষের মধ্যে সমান অধিকার বাস্তবায়ন, তাদেরকে বিভিন্ন সম্মানজনক পেশায় নিয়োগ দানে সুযোগ করে দেওয়া, রাজনীতি ও ব্যবসায় নিযুক্ত হতে উৎসাহিত করা, এরকম সকল ধরনের কাজ করে যাচ্ছেন। তথ্য আপা আরো বলেন, বাল্যবিবাহ দেয়া যাবে না এবং যারা বাল্যবিবাহ দিবে সে বিষয়ের তথ্য আমাদেরকে জানাবেন। এছাড়া ৯৯৯ ফোন করে বাল্যবিবাহের বিষয়টি জানাতে বলেন। আজ প্রধানমন্ত্রীর হাত ধরে নারীরা এগিয়ে যাচ্ছে। এ প্রান্তিক নারীরাও যাতে পিছিয়ে না থেকে সে জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তাই মাঠ পর্যায় নারীদের নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা তথ্য কর্মকর্তা মোছা: শিল্পী খাতুন। আলোচনা সভার শেষে তথ্য আপা প্রতিটি নারী সদস্যদের মাঝে ১০০ টাকা ও খাদ্যের প্যাকেট বিতরণ করেন।