• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় মাদককারবারি এক নারীকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৩১, ২০২২, ১৩:২৮ অপরাহ্ণ
গাইবান্ধায় মাদককারবারি এক নারীকে  মৃত্যুদন্ড দিয়েছে আদালত

মোঃ আসাদুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধায় ৫শত গ্রাম হেরোইন পাচারের দায়ে পারভীন বেগম(৪২)নাম এক নারী মাদককারবারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ মাদক মামলা থেকে খালাস পেয়েছেন চারজন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে গাইবান্ধার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।

এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত পারভীন বেগম গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার বর্ষণ এলাকার বাসিন্দা। রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর এড. ফারুক আহম্মেদ প্রিন্স আসামীর মৃত্যুদণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৮ সালের ৮ ডিসেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ সড়কের সাহেবগঞ্জ এলাকায় যাত্রীবাহী একটি বাস থেকে পারভীন বেগমকে ৫০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মনিরুল হক বাদী হয়ে একটি মাদক মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আজ এ রায় দিলেন।