• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এবার এফডি উদ্যোগে যুবক ও প্রবীনদের মধ্যে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৩১, ২০২২, ১৪:৪২ অপরাহ্ণ
এবার এফডি উদ্যোগে যুবক ও প্রবীনদের মধ্যে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কামরুল সিকদার আসলামপুর থেকে ফিরে

পরিবার উন্নয়ন সংস্থার উদ্যোগে পিকেএসএফের সহযোগিতা আসলামপুর ইউনিয়নে এবার যুবক ও প্রবীনদের মধ্যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে । গতকাল বৃহস্পতিবার বিকেল তিনটা আসলামপুর আজহার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয় ।
এফডিএর প্রোগ্রাম অফিসার জান্নাতুল নাইমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চরফ্যাশনের পৌর মেয়র মোঃ মোরশেদ বক্তৃতা করেন ।বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আবুল কাশেম মেলেটারি , আওয়ামী লীগ সভাপতি নূর-ই-আলম, এফডিএর শংকর চন্দ্র দেবনাথসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ।অনুষ্ঠানের শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ যুবক ও প্রবীনদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়