গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে বাংলা কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী উপজেলার শাহী পার্কে কবিতার ছোট কাগজ অরুণিমের আয়োজনে প্রথম পর্বের অনুষ্ঠানে কবি ¯িœগ্ধ নীলিমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা দুলাল সরকার।
বিকেলে দ্বিতীয় পর্বে কবি মুস্তফা হাবীবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কবি শাহীন রেজা। বিশেষ অতিথি ছিলেন কবি ভাস্কর সাহা, আকন আবু বকর, জহুরুল ইসলাম, স.ম জসিম উদ্দিন। উৎসবে কবি-সাহিত্যিকদের লেখা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন জেলার কবি-সাহিত্যিকরা অংশগ্রহন করেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।