হিজলা প্রতিনিধি দেবুয়া বাজারের জামাল বেপারী দোকান ও বাড়ি থেকে অভিযান চালিয়ে অর্ধ কোটি টাকার অবৈধ কারেন্ট জালও ব্যবসায়ী জামাল বেপারী ও তার ছেলেকে আটক করেছে নৌ পুলিশ।
বিকেল সাড়ে চারটার দিকে হিজলা উপজেলা মৎস্য অফিসার ও নৌ পুলিশ ইনচার্জ ইন্সপেক্টর বিকাশ দে যৌথ অভিযান চালিয়ে হিজলা গৌরবদী ইউনিয়নের দেবু বাজারের কারেন্ট জাল ব্যবসায়ী জামাল বেপারী ও তার ছেলেকে আটক করে।
নৌ পুলিশ ইন্সপেক্টর বিকাশ দিয়ে বলে যেকোনো মুহূর্তে এ ধরনের অবৈধ জিনিসের সংবাদ পেলে আমি অভিযানে যেতে প্রস্তুত রয়েছি।
আটককৃত কারেন্ট জালের মূল্য প্রায় অর্ধ কোটি টাকার বেশি এমনটাই বলেন উপজেলা মৎস্য অফিসার পারভেজ।
উদ্ধারকৃত কারেন্ট জাল উপজেলা নির্বাহি অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলার বিভিন্ন হাট-বাজারে এভাবেই অবৈধ কারেন্ট জাল বিক্রি হচ্ছে এমন প্রশ্নের উত্তরে উপজেলা নির্বাহি অফিসার বকুল চন্দ্র কবিরাজ বলেন এই অভিযান অব্যাহত থাক