• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ইউএনও পরিচয়ে প্রতারণায় পা,না দেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২, ২০২২, ১৬:২৯ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে ইউএনও পরিচয়ে প্রতারণায় পা,না দেওয়ার আহ্বান

মোঃ আসাদুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধি

সুন্দরগঞ্জে ইউএনও পরিচয় দিয়ে ল্যাপটপ দেয়ার কথা বলে মোবাইল ফোনে কয়েকজন প্রাথমিক প্রধান শিক্ষকের নিকট থেকে পাঁচ হাজার করে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে এক প্রতারক চক্রের বিরুদ্ধে। শনিবার বিকেলে প্রতারক চক্রটি এ প্রতারণা করে অবৈধভাবে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে।

শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ-আল-মারুফ ‘ইউএনও সুন্দরগঞ্জ নামক অফিশিয়াল ফেসবুক আইডিতে একটি পোষ্ট দিয়ে উপজেলাবাসীকে প্রতারণায় পা না দেওয়ার জন্য সাবধান করেছেন। ফেসবুক পোষ্টটি হুবহু পাঠকমের জন্য তুলে ধরা হলো, ‘সাবধান, প্রিয় সুন্দরগঞ্জবাসী, সাবধান, ০১৮৭৪৭৮৫৭৫০ এই নম্বর থেকে ফোন করে ইউএনও পরিচয় দিয়ে ল্যাপটপ দেয়ার কথা বলে কয়েকজন প্রধান শিক্ষকের নিকট থেকে ৫০০০ টাকা করে চাওয়া হচ্ছে। সকলেই সাবধান, প্রতারণায় পা দিবেন না। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এমএ আজিজ বলেন, বিষয়টি ইউএনও জানিয়েছেন। দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ-আল-মারুফ বলেন, ‘মুঠোফোনে ইউএনও পরিচয় দিয়ে শিক্ষকদের ল্যাপটপ দেওয়ার কথা বলে টাকা চাওয়ায় কাশিম বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রথমে আমাকে অবগত করেন। এরপর একজন সহকারি উপজেলা শিক্ষা অফিসার বেশ কয়েকজন শিক্ষকের কাছে টাকা চাওয়ার বিষয়টি অবগত করেন। তিনি আরও বলেন এবিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কে জানিয়েছি। যে নাম্বার দিয়ে টাকা চাওয়া হয়েছে সে নাম্বারটিও দিয়েছি। আর কেউ যদি ইউএনও পরিচয়ে কোনো কিছু দেওয়ার প্রলোভন দিয়ে টাকা দাবি করে তাহলে দ্রুত সরকারি নম্বরে আমাকে জানানোর অনুরোধ করছি।