• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরের হারাগাছে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৪, ২০২২, ১২:০৩ অপরাহ্ণ
রংপুরের হারাগাছে   গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ।
রংপুরের কাউনিয়ায় ইতি আক্তার (২২) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার উদ্ধার করে পুলিশ। রোববার (০৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার হারাগাছ পৌরসভার পশ্চিম পোদ্দারপাড়া বাঁধেরপাড় গ্রামে স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত ইতি আক্তার হারাগাছ পৌরসভার পশ্চিম পোদ্দারপাড়া বাঁধেরপাড় গ্রামের কামার রমজান আলীর স্ত্রী এবং ফাতাংটারী গ্ৰামের সবজি বিক্রেতা আয়নাল হকের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ইতি আক্তারের সঙ্গে প্রায় আট মাস পূর্বে রমজানের বিয়ে হয়। ইতি আক্তার রমজানের দ্বিতীয় স্ত্রী। বিয়ের পর কিছুদিন তাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালই ছিল। প্রায় তিন মাস পূর্বে ইতি আক্তার অন্তঃসত্ত্বা হলে পরিবারে কাজকর্ম করতে না পারায় স্বামী রমজান তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে ইতি আক্তার এক মাস পূর্বে পিতার বাড়িতে আসে। গত শুক্রবার রমজানের বড়ভাই আজিজ ও ছোট ভাই আশিক ইতি আক্তারের বাড়িতে এসে খাওয়া দাওয়া করে বুঝিয়ে তাকে স্বামীর বাড়িতে নিয়ে যায়। রোববার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রমজান ঘরের দড়জা বন্ধ করে অন্তঃসত্ত্বা স্ত্রী ইতিকে বেধড়ক মারপিট করে। এরপর বিকেলে রমজানের শয়ন ঘরের বাঁশের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ইতি আক্তারকে ঝুলতে দেখতে পায় পরিবারের লোকজন।
হারাগাছ থানার উপ-পরিদর্শক আশিকা সুলতানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার করে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ নিচে নামিয়ে ফেলেন রমজান। ঘটনার পর থেকে নিখোঁজ রমজান।
নিহত ইতি আক্তারের মা ছামিনা বেগম জানায়, তার মেয়ে অন্তঃসত্ত্বা হওয়ার সে কাজকাম করতে না পারায় প্রায় জামাই তাকে নির্যাতন করতো। মেয়েটাকে ঠিক ভাবে খাবার দিতো না। রোজা থাকা অন্তঃসত্ত্বা মেয়েটাকে রবিবার বিনা কারণে পাষÐ জামাই বেধড়ক মারপিট করেছে । স্বামীর অমানবিক নির্যাতন সহ্য করতে না পেরে আমার মেয়েটা মারা গেছে। ইতির বড় বোন লাকী আক্তার বলেন, রমজান ও তার পরিবারের লোকজন মৃতের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে আত্মহত্যা বলে প্রচারণা চালায়।আমার ছোট বোন আত্মহত্যা করেনি তাকে পিটিয়ে হত্যা করেছে।
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম জানান, ওই গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে তাকে ভারি কোন জিনিস দ্বারা মারপিট করা হয়েছে।
ওসি রেজাউল করিম বলেন, লাশ উদ্ধার করে রোববার রাতেই ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।