• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধার সন্তানদেরকে পঙ্গু বানানোর নতুন ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৪, ২০২২, ২২:৪৯ অপরাহ্ণ
বীর মুক্তিযোদ্ধার সন্তানদেরকে পঙ্গু বানানোর নতুন ষড়যন্ত্র

মোঃ হুমায়ুন কবির
স্টাফ-রিপোর্টার:

কিছু সংখ্যক সাবেক কমান্ডারগণ বলেছেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নামে সংগঠনই বৈধ!আবার কিছু সংখ্যক সাবেক কমান্ডারগণ বলছেন বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ই বৈধ!চরম সত্য ও বাস্তবতা হলো দুটোই অবৈধ!মুক্তিযোদ্ধা সংসদ ভাঙ্গার সাথে সাথে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কমিটি বিলুপ্ত হয়েছে। না আছে তাদের সংগঠনের কোন অনুমোদন না আছে কোন কার্যক্রম কিছু সংখ্যক বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের উদ্দেশ্য হলো বীর মুক্তিযোদ্ধাদের পরিবারকে সারা জীবনের জন্য পঙ্গু বানিয়ে কিছু সংখ্যক চালাক বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের লাভবান করা আর সমগ্র বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা পরিবার কে ক্ষতি করে নিজেদের আখের গুছানো!

সুযোগ সন্ধানীরা যতই আমাদের চলার পথকে বাঁধা গ্রস্ত করার জন্য চেষ্টা করছে ততই আমরা আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া এবং প্রতিষ্ঠাতা মহাসচিব মোঃ শফিকুল ইসলাম বাবু ভাইকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি, এবং যাবো ০৬ জানুয়ারি আমাদের সমর্থক ও প্রতিবাদ মিছিল দেখে নিন্দুকেরা নিত্য নতুন যড়যন্ত্র করে যাচ্ছে! বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ই একমাত্র বৈধ সংগঠন যার কারণে সমগ্র বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধার পরিবারের সন্তানরা সুসংগঠিত হচ্ছে, তার প্রমাণ আমরা আমাদের কাজের মাধ্যমে দিয়েছি সামনে নতুন আঙ্গিকে নতুন পরিকল্পনায় এগিয়ে যাবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। আমাদের কে কেউ ধাবায়া রাখতে পারবে না ইনশাআল্লাহ।

জয় বাংলা জয় বঙ্গবন্ধু

মোঃ হুমায়ুন কবির
যুগ্ন-মহাসচিব

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ (কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল)