সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক কামরান শহীদ প্রিন্স মহব্বত এর অর্থায়নে অসহায় গরীব রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
গলাচিপার ডাকুয়া ইউনিয়নের ফুলখালী গ্রামের আশ্রয়ন ৪০ ব্রাকএ ৭ই এপ্রিল বৃহস্পতিবার বিকাল চারটায় ১০০ অসহায় গরীব পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন গলাচিপা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মো.সাহিন মিয়া, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মিয়া, উপজেলা সৈনিক লীগের সহ-সভাপতি মো. মজিবুর রহমান ক্যানান,পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি শহীদ মীর, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি রবিন সরকার,পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন ঝন্টু, পৌর আওয়ামী লীগের সদস্য পিয়াল মিয়া, হাসিবুল ইসলাম প্রমুখ।