• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পদোন্নতিপ্রাপ্ত ৫১ অতিরিক্ত সচিবের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৮, ২০২২, ১০:১৮ পূর্বাহ্ণ
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পদোন্নতিপ্রাপ্ত ৫১ অতিরিক্ত সচিবের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ‌বিসিএস ১৫ তম ব্যাচের সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৫১ জন অতিরিক্ত সচিব।

আজ শুক্রবার (০৮ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোজানাতে অংশ নেন।

এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম হেদায়েতুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, অফিসার ইনচার্জ এ.কে.এম সুলতান মাহমুদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি.এম ফোরকানসহ অনেকে উপস্থিত ছিলেন। #