উমর ফারুক শাবুল, হবিগঞ্জ থেকেঃ
৮ এপ্রিল শুক্রবার বানিয়াচং উপজেলা স্কাউটস এর আয়োজনে “বাংলাদেশ স্কাউট দিবস” যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ দিবসটির তাৎপর্য ছিল “প্রত্যেকে আমরা পরের তরে”৷ উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের কাব ও মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউটদের নিয়ে সকাল ১০ টায় বিশেষ প্যাক মিটিং ও বিশেষ ট্রুপ মিটিং অনুষ্ঠিত হয়৷ এরপর বাংলাদেশ স্কাউট দিবসের তাৎপর্য তুলে বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস এর সভাপতি ইউএনও জনাব পদ্মাসন সিংহ, উপজেলা স্কাউটস এর কমিশনার জনাব বিপুল ভূষণ রায়, সম্পাদক মোঃ আবু তাহের, সহকারী কমিশনার সাধনা রানী সূত্রধর৷ আলোচনা শেষে এক সচেতনতামুলক র্যালী উপজেলা মাঠ থেকে স্থানীয় বড়বাজার প্রদক্ষিণ করে৷ এসময় মাক্স বিতরণ ও লিপলেট বিলি করা হয়৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ন সম্পাদক মোঃ ফারুক মিয়া, উপজেলা স্কাউট লিডার মতিউর রহমান, উপজেলা কাব লিডার মোঃ সুরুজ মিয়া, ইউনিট লিডার মোঃ তাজ উদ্দিন, শেখ আবুল মনসুর তুহিন, মোস্তাফিজুর রহমান, আফরোজা বেগম প্রমুখ৷