মোঃ আসাদুল ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সুন্দরগঞ্জ পৌরসভার পূর্ব বাইপাস সিএনজি স্ট্যান্ড থেকে আড়াই কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেন সুন্দরগঞ্জ থানা পুলিশ।
রবিবার বিকাল ৩ টার সময় এসআই আবুল কালাম আজাদ এর নেতৃত্বে আড়াই কেজি গাঁজাসহ রোস্তম আলী নামে একজন মাদক ব্যবসায়িকে আটক করা হয়। আটককৃত রোস্তম আলী ফুলবাড়ি থানার পৃর্ব কালিমপুর গ্রামের মৃত হেছার উদ্দিন এর ছেলে।এসআই আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার পূর্ব বাইপাস সিএনজি স্ট্যান্ড থেকে আড়াই কেজি গাঁজাসহ হাতে নাতে রোস্তম আলীকে আটক করা হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি এম এ আজিজ বিষয়টি নিশ্চিত করেন