• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১১, ২০২২, ১৩:৫৮ অপরাহ্ণ
কাউখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাউখালী প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকালে কাউখালী প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিলে প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাইটিভির জেলা প্রতিনিধি মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি তারিকুল ইসালম পান্নু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ, সাবেক সাধরান সম্পাদক নুরুল হুদা বাবু, সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ভোরের পাতা পত্রিকার স্টাফ রিপোর্টার সগীর আহম্মেদ, সাংবাদিক হাফেজ মাছুম বিল্লাহ, ওমর ফারুক, গাজী আনোয়ার প্রমুখ ।

দোয়া পরিচালনা করেন মাওলানা রুহুল আমীন।