• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে প্রকৃত ভূমিহীন ও গৃহহীন যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১২, ২০২২, ১৪:৪৯ অপরাহ্ণ
বাকেরগঞ্জে প্রকৃত ভূমিহীন ও গৃহহীন যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা

দানিসুর রহমান লিমন-
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বাকেরগঞ্জে সহকারি কমিশনার (ভূমি) কর্তৃক প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের (ক শ্রেণির) মধ্যে যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়।

মঙ্গলবার (১২এপ্রিল) দিনব্যাপী উপজেলার চরাদি,চরামদ্দী ও দাঁড়িয়াল ইউনিয়নে প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের (ক শ্রেণির) মধ্যে এ যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইতিমধ্যে ভরপাশা, রঙ্গশ্রী, ফরিদপুর ও দূর্গাপাশায় ভূমিহীনদের যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।