বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বাকেরগঞ্জে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাকেরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক চত্বরে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রা শেষে বাংলা বর্ষবরণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পিরা গান পরিবেশন করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, মেয়র লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান তহমিনা বেগম মিনু, অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অমল চন্দ্র দাস শিবু, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক বিপ্লব মিত্র, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন প্রমূখ উপস্থিত ছিলেন।