• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে অভিযাত্রিকের ২২৩৪ তম সাপ্তাহিক সাহিত্যে আসর অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২২, ১৪:১৯ অপরাহ্ণ
রংপুরে অভিযাত্রিকের ২২৩৪ তম সাপ্তাহিক সাহিত্যে আসর অনুষ্ঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ।
১৫ই এপ্রিল ২০২২ শুক্রবার বিকেল চারটায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ, টাউন হল চত্বর, রংপুরের নিজস্ব কার্যালয়ে অভিযাত্রিকের ২২৩৪ তম সাপ্তাহিক সাহিত্য আসর অভিযাত্রিক সভাপতি সাহিত্যকর্মী রানা মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আসরে কবিতা পাঠ করেন অভিযাত্রিক সম্পাদক সাইদ সাইদুল ইসলাম, সালমা সেতারা, মতিয়ার রহমান , জাহিদ হোসেন, তাপস মাহমুদ, কবি মাসুম মোরশেদ,কামরুজ্জামান দিশারী, মইনুল ইসলাম, খালিদ সাইফুল্লাহ, রিয়াজুল হক সাগর, মাসুস বশির, ফজলে রাব্বি,নুর হোসেন, কবি রিমন রায়হান , ।

পঠিত লেখা নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন মইনুল ইসলাম, এবং আসর সঞ্চালনা করেন শরিফ সুমন।