• ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্র মৈত্রী বিবৃতি : নিউমার্কেটের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২২, ০৮:১৫ পূর্বাহ্ণ
ছাত্র মৈত্রী বিবৃতি : নিউমার্কেটের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ

আজকে এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র মৈত্রী বরিশাল মহানগর সভাপতি ইমরান নূর নীরব ও ব্রজমোহন কলেজ সভাপতি আরাফাত শাওন বলেন ছাত্ররা কোথাও নিরাপদ না। তাদেরকে বাসে, লঞ্চে, মার্কেটে হয়রানির শিকার হতে হয়। তেমনি গতকাল রাতে নিউমার্কেটে ঢাকা কলেজের কয়েকজন ছাত্র হয়রানি হলে এর প্রতিবাদ করায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর চরাও হয় এবং লাঠি সোটা নিয়ে তাদের ধাওয়া করে। এক পর্যায়ে পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে না নিয়ে উল্টো ছাত্রদের উপর চড়াও হয়। এতে কয়েকজন ছাত্র আহত হন।উক্ত ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন তারা।এমনকি আজকে তারা এর প্রতিবাদে শান্তিপূর্ন অবস্থান কর্মসূচি করতে গেলে ব্যাবসায়ীরা আবারও ছাতদের উপর চড়াও হয়।উক্ত ঘটনা তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবী জানান তারা। একই সাথে ব্যাসায়ী ও পুলিশের ঔদ্ধত্য পূর্ণ আচরনের তীব্র প্রতিবাদ জানান।দ্রুত এর সমাধান না করলে বরিশাল ছাত্র মৈত্রীও সাধারণ ছাত্রদের সাথে নিয়ে রাজপথে নামতে বাধ্যা হবে।সারা বাংলাদেশের ছাত্র সমাজ এক সাথে রাস্তায় নামলে তার পরিনতি কি হবে সেটা প্রশাসনের জানা আছে।
কারন আর কোথাও যেন কোন ছাত্রকে লাঞ্চনার শিকার না হতে হয়।