পবিত্র মাহে রমযান ও ১৭ এপ্রিল মুজিব নগর দিবস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইতালি আওয়ামী লীগ। ইফতার পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় ভারপ্রাপ্ত সভাপতি হাবীব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় উপস্থিত
ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম, আবু তাহের, সাংগঠনিক সম্পাদক জামান মুক্তার, প্রচার সম্পাদক আব্দুল মান্নান মাদবর, দপ্তর সম্পাদক হাবিব মকদম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাবু ঢালী, সম্মানিত সদস্য জহিরুল ইসলাম,ফারুক ফরাজী, আলী মোহাম্মদ, কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির আন্তজার্তিক সম্পাদক সাংবাদিক এমডি রিয়াজ হোসেন সহ যুবলীগ, রোম মহানগর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, রোমা নর্থ আওয়ামী লীগ, তুসকোলনা আওয়ামী লীগ, নিত্যনে আওয়ামী লীগ সহ ধর্মপ্রাণ মুসুল্লিরা। শেষে বিশেষ দোয়া মোনাজাতে মুসলিম উম্মার শান্তি কামনা এবং বঙ্গবন্ধু পরিবার ,মুজিব নগরের তৎকালীন অস্থায়ী সরকার,বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলের জন্য দোয়া করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে পাচঁ শতাধিক প্রবাসী দোয়ায় শরিক হন।