• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালিতে সেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২০, ২০২২, ০৩:০৬ পূর্বাহ্ণ
ইতালিতে সেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল

ইতালি প্রতিনিধিঃ
ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে মসজিদুল উম্মায় ইতালি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।ইতালী আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক মাসুদ রানার তত্ত্বাবধানের অনুষ্ঠানে ইতালী আওয়ামী লীগের নেতৃবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবীব চৌধুরী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, যুগ্মসাধারণ সম্পাদক হাদিউল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক জামান মুক্তার, দপ্তর সম্পাদক হাবিব মকদম, সম্মানিত সদস্য জহিরুল ইসলাম সহ ইতালি মহিলা আওয়ামী লীগ, রোম মহানগর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, তুসকোলনা আওয়ামী লীগ সহ অন্যান্য নেতৃবর্গ।শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।