• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের হাল ধরতে চান নুর আলম জিকু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২০, ২০২২, ২১:৫৮ অপরাহ্ণ
গোলখালী  ইউনিয়ন আওয়ামী লীগের হাল ধরতে চান নুর আলম জিকু

তারিখঃ ২০ এপ্রিল ২০২২

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় গোলখালী ইউনিয়নের আওয়ামী লীগের হাল ধরতে চান নুর আলম জিকু। সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র দাখিল করলেন নুর আলম জিকু (৪০)। নুর আলম জিকু হচ্ছেন উপজেলার গোলখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ীর মো. আবুল কাশেম চৌকিদারের ছেলে। দীর্ঘ ২৭ বৎসর ধরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগ করে আসছেন। তার পরিবার আওয়ামী লীগের পরিবার। নুর আলম জিকু গোলখালী ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি ছিলেন। ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন, বরিশাল বিএম কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য, গোলখালী ইউনিয়ন কৃষি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি। নুর আলম জিকুর কাছে জানতে চাইলে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার ভিশন ও মিশনকে কাজে লাগিয়ে রাজপথে রাজনীতি করছি। আমি যদি গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হতে পারি সর্বপ্রথম আমার কাজ থাকবে মাদক, সন্ত্রাস, দূর্নীতি নির্মূল করা। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, জাতীয় সংসদ সদস্য এস,এম শাহজাদা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের হাতকে শক্তিশালী করার জন্য আমার ইউনিয়নকে স্বচ্ছ, সুন্দর রাখার চেষ্টা করব।