• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে স্কুলের অর্ধ লক্ষ টাকার গাছ কেটে প্রধান শিক্ষকের ছয় নয়।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২১, ২০২২, ০৮:২৯ পূর্বাহ্ণ
মেহেন্দিগঞ্জে স্কুলের অর্ধ লক্ষ টাকার গাছ কেটে প্রধান শিক্ষকের ছয় নয়।

মেহেন্দিগঞ্জঃ
মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের সাদেকপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান( চান্দু) স্কুলের পাচটি রেইনট্রি গাছ গুফছি করে বিক্রি করার অভিযোগ পাওয়া যায়। গাছ বিক্রি করলেও জানেনা মাধ্যমিক শিক্ষা অফিসার স্কুল ম্যানেজিং কমিটির কেউ। গনমাধ্যম কর্মীরা জিজ্ঞেস করলে প্রথমে অস্বীকার করলেও পরে বলে স্কুলের জমিদাতা ধীরেন মল্লিক ও খিতিস মল্লিক গংরা বিক্রি করেছে। এব্যাপারে ধীরেন মল্লিক গাছ কাটার ব্যাপারে কিছুই জানেনা তিনি আরো বলেন দানকরা সম্পত্তির গাছ আমরা বিক্রি করবো কেন।সুত্রে জানাযায় ওই স্কুলের শিক্ষক নাছির মাস্টার এর ভাই ছালাম ফকির গাছগুলো কিনে তরিগরি করে কেটে ফলে।স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ওহাব আলী আকন বলেন,দুই মাস আগে আলাপ করেছে কিন্তু গাছ বিক্রি করেছে বা কয়টি তা আমি জানিনা।এ বিষয়টি মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার কে অবহিত করলে প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান চান্দু কে মুঠোফোনে জিজ্ঞেসা করলে সে শিক্ষা অফিসারকে বলেন এমপি পংকজ নাথের নির্দেশে গাছগুলো বিক্রি করেছি।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুন নবী বলেন,প্রশাসনিক আইন না মেনে প্রধান শিক্ষক গাছ বিক্রি করার কোন সুযোগ নেই যদি বিক্রি করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইন আনুক ব্যাবস্তা নেওয়া হবে বলে যানান।