• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জাহানপুরের বখাটে হাসানের বিরুদ্ধে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২১, ২০২২, ১৬:১৭ অপরাহ্ণ
জাহানপুরের বখাটে হাসানের বিরুদ্ধে থানায় অভিযোগ

চরফ্যাশন প্রতিনিধি
শশীভূষণ থানার জাহানপুর বকাটে হাসানের বিরুদ্ধে চরফ্যাশন থানা অভিযোগ দাখিল করা হয়েছে অভিযোগ সূত্রে জানা গেছে সন্ত্রাসী হাসানের নেতৃত্বে গত 20 এপ্রিল 7 থেকে 8 জনের সন্ত্রাসী গ্রুপ একই এলাকার মিজান ও তার ভাতিজা শাহ আলমকে মারধর করে 1 লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় ।
জানা যায় মিজান তার ভাতিজা সৌদি আরব যেতে ঢাকার উদ্দেশ্যে বেতুয়া লঞ্চ ঘাট রওনা করে পথের মধ্যে রিকশা থামিয়ে হাসানসহ 7 থেকে 8 জন সন্ত্রাসী তাদেরকে এলোপাতাড়ি মারধর করে টাকাগুলো ছিনতাই করে নিয়ে যায়। জানা গেছে শশীভূষণ থানার জাহানপুর 6 নম্বর ওয়ার্ডের আলমগীর হোসেনের ছেলে এই সন্ত্রাসী হাসান চরফ্যাশনের জৈনিক প্রভাবশালীদের ইন্দনে এলাকা জোর জুলুম অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে ।ইতিপূর্বে মিজানের ভাতিজা সোহেল কে মারধর করে চরফ্যাশন থানার এসআই ইয়াসিন বলেন তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে