• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপা-দশমিনার জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ফোরকান মিঞার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২২, ০৭:০৮ পূর্বাহ্ণ
গলাচিপা-দশমিনার জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ফোরকান মিঞার

স্টাফ রিপোর্টার :

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, পটু্য়াখালী-৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ও ঢাকা আইনজীবী সমিতির ২০২৩-২৪ সালের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সাদা প্যানেলের মনোনয়ন প্রত্যাশী এবং দশমিনার কৃতিসন্তান অ্যাডভোকেট মোহাম্মাদ ফোরকান মিঞা। একই সাথে তিনি ঢাকা আইনজীবী সমিতির সকল আইনজীবী ও আইন পেশায় জড়িত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সবার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অ্যাডভোকেট মো. ফোরকান মিঞা বলেন, একমাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। আসুন, সংযম ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে গলাচিপা-দশমিনাসহ দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। দেশ ও দেশের বাইরে যারা অবস্থান করছেন সকলকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা।
তিনি আরো বলেন, পবিত্র দিন উপলক্ষে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদ এবং ২ লাখ নির্যাতিত মা-বোনকে। শ্রদ্ধা জানাই সকল বীর মুক্তিযোদ্ধাকে।
তিনি বলেন, আসুন আমরা ভেদাভেদ ভুলে গলাচিপা-দশমিনাবাসীর কল্যাণে কাজ করি। আমি আবারও গলাচিপা-দশমিনাবাসী ও আমার সকল প্রিয় সহকর্মী আইনজীবী ভাইদের জানাচ্ছি পবিত্র ঈদু্ল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।