• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহ প্রদান উপলক্ষে প্রেস ব্রিফিং

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২২, ১১:৪৬ পূর্বাহ্ণ
নলছিটিতে ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহ প্রদান উপলক্ষে প্রেস ব্রিফিং

নলছিটি প্রতিনিধি:
মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান বিষয়ে প্রেস ব্রিফিং ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ এপ্রিল) দুপুরে অনুষ্ঠিত ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার জানান, বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে নলছিটিসহ দেশের সকল জেলায় ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহ প্রদান কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে উপজেলায় ঘর পাচ্ছেন আরও ২৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় তৃতীয় পর্যায়ে সরকারি খাস জমিতে তাদের জন্য আধাপাকা ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। এতে প্রতিটি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য দুই রুম বিশিষ্ট রান্নাঘর ও বাথরুমের জন্য বরাদ্দ রয়েছে ২ লাখ ৪০ হাজার টাকা। এরআগে প্রথম পর্যায় ৪০টি ও দ্বিতীয় পর্যায় ৯৫টি ঘর উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হয়।

প্রেস ব্রিফিংয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতিসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।