বাকোরগঞ্জ প্রতিনিধিঃ
পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে গারুড়িয়া ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলে গারুড়িয়া ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মসিউর রহমান মাসুদের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব হারুন সিকদার, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস শুকুর বাচ্চু নেগাবান, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান হারুন জোমাদ্দার, দপদপিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার অহিদুল ইসলাম বাদল, পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা, বিএনপি নেতা রুহুল আমিন জোমাদ্দার, লায়ন মোফাজ্জেল হোসেন জমাদ্দার, অহিদুল ইসলাম স্বপন শিকদার, এড. মজিবর রহমান মোল্লা, আলাউদ্দিন জজ, আলাউদ্দিন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মোল্লা, আবুল কালাম শামীম, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক বশির হাওলাদার প্রমূখ।
ইফতারের পূর্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।