• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা বার্ষিকী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২২, ০৮:২৭ পূর্বাহ্ণ
গৌরনদীতে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা বার্ষিকী দিবস পালিত

গৌরনদী প্রতিনিধি \ “শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ” এই শ্লোগানে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নে ২২তম কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা বার্ষিকী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে ভীমেরপাড় কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু, সাবেক কৃষি উপসহকারী কর্মকর্তা সিরাজুল ইসলাম, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আশিষ কুমার গাইন। একইদিন ইউনিয়নের অন্যান্য কমিউনিটি ক্লিনিকগুলোতে দিবসটি পালন করা হয়।