• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে গৃহ ও জমি পেয়েছে ২৮ টি পরিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২২, ০৯:০০ পূর্বাহ্ণ
গৌরনদীতে গৃহ ও জমি পেয়েছে ২৮ টি পরিবার

গৌরনদী প্রতিনিধি
পবিত্র ঈদ ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর ২৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি সহ হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালে জমি ও গৃহ হস্তান্তরের উদ্বোধন করেন। এসময় শহীদ সুকান্ত বাবু মিলয়াতনে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুল নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আরিফুল ইসলাম প্রিন্স, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী সহ অন্যান্যরা। শেষে অতিথিরা ভূমিহীন ও গৃহহীনদের মাঝে দলিল হস্তান্তর করেন।