উমর ফারুক শাবুল, হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল মঙ্গলবার বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন শৈলেন চাকমা, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, এএসপি বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দে, সহকারী কমিশনার ভূমি ইফফাত আরা জামান ঊর্মি, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, উপজেলা কৃষি অফিসার মোঃ এনামুল হক, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ অন্তত ৫ শতাধিক লোক ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।