• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে সাব-রেজিস্টার অফিসে ইফতার ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২২, ১৩:৫৮ অপরাহ্ণ
বাকেরগঞ্জে সাব-রেজিস্টার অফিসে ইফতার ও দোয়া অনুষ্ঠান

দানিসুর রহমান লিমন-
পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে উপজেলা সাব-রেজিস্টার অফিসের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) উপজেলা সাব-রেজিস্টার মোঃ হারুন আল ইসার সভাপতিত্বে ইফতার মাহফিলে উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, মোঃ শহিদুল ইসলাম, বিপ্লব মিত্র, ক্রিয়াবিদ কবির হোসেনসহ সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।