• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুর উপজেলা প্রশাসনের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২২, ২২:০৯ অপরাহ্ণ

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলার পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান, উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বেপারী, উজিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ রহমাতুল্লাহ। ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।