মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় পটুয়াখালীর মির্জাগঞ্জে ২ হাজার ৮শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মাঠে এ সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরাফাত হোসেন।
কৃষি কর্মকর্তা জানান, চলতি আউশ মৌসুমে ২১/২২ অর্থ বছরে খরিপ-১/২০২২-২৩ মৌসুমে প্রণোদমা কর্মসূচীর আওতায় এসব সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলার ২ হাজার ৮শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর প্রত্যেককে ৫ কেজি ধান বীজ, ২০ কেজি ডিওপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হবে।
#