• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরে ব্যপক আয়োজনে সম্পন্ন হয়েছে ৯ ইউনিয়নের আওয়ামীলীগের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২২, ১০:৪২ পূর্বাহ্ণ
উজিরপুরে ব্যপক আয়োজনে সম্পন্ন হয়েছে ৯ ইউনিয়নের আওয়ামীলীগের সম্মেলন

উজিরপুর প্রতিনিধিঃ আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করতে ব্যস্ত সময় পার করছে আওয়ামীলীগ। কেন্দ্রীয় আওয়ামীলীগ ও দক্ষিণ অঞ্চলের আওয়ামীলীগের রাজনৈতিক অভিভাবক পার্বত্য শন্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহর নির্দেশ অনুযায়ী বরিশালের উজিরপুরের উপজেলা আওয়ামীলীগের ০৯ ইউনিয়ন ও একটি পৌরসভার সম্মেলন সম্পন্ন করেছে উপজেলা আওয়ামীলীগ। গতকাল বুধবার সকাল ১০ টায় ওটরা ইউনিয়নের সম্মেলনের মাধ্যমে সম্পন্ন হয়েছে ইউনিয়ন আওয়ামীলীগ কাউন্সিল। ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে কেন্দ্রীয় আওয়ামীলীগ থেকে শুরু সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনকে ঘিরে চাঙা হয়েছে তৃণমূল আওয়ামীলীগের নেতাকর্মীরা। প্রতিটি সম্মেলনে হাজার হাজার নেতাকর্মী সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডের বিলবোর্ড, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আবুল হাসনাত আব্দুল্লাহর ছবি সংবলিত ব্যানার ফেস্টুন করে হাজার হাজার নেতাকর্মী ব্যান্ড পার্টি নিয়ে দলের তৃণমূল নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন । সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, বিশেষ অতিথি বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সদস্য বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান, কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আনিসুর রহমান, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রুবিনা মীরা, কেন্দ্রীয় আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ফায়াজুল হক রাজু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিজুল হক সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক উত্তম কুমার হাওলাদার সহ সকল ইউপি চেয়ারম্যান ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারি জানান, ০৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ব্যপক আয়োজনের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে আওয়ামীলীগের সম্মেলন। এই সম্মেলনে দলের দুঃসময়ে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে সুন্দর ও সাংগঠনিক শক্তিশালী কমিটি গঠন করা হবে বলে আশ্বস্ত করেন। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস বলেন, আওয়ামীলীগ একটি শক্তিশালী ঐতিহ্যবাহী সংগঠন। দলের নেতাকর্মীদের চাঙা করতে ইতিমধ্যে উজিরপুর উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার আওয়ামীলীগের সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য আনিসুর রহমান জানান, এত সুন্দর সম্মেলন কোথাও দেখি নি। কেন্দ্রীয় আওয়ামীলীগ যেভাবে সম্মেলন করে আওয়ামীলীগের নতুন নেতৃত্ব নির্বাচন করে। ঠিক সেই আদলে উজিরপুরের প্রতিটি সম্মেলন সম্পন্ন হয়েছে।