• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় বিএনপির দোয়া মাহফিল ও ইফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২২, ১৬:০৩ অপরাহ্ণ
গলাচিপায় বিএনপির দোয়া মাহফিল ও ইফতার

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়। ওই দিন বিকালে উদয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৌর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান মজনুর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুস সাত্তার হাওলাদার ও পৌর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান প্যাদার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস সালাম মৃধা, যুগ্ম আহবায়ক মো. মাছুম বিল্লাহ, জেলা কৃষক দলের সহ-সভাপতি ও উপজেলা কৃষক দলের সভাপতি মো. সাগর খান, উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান শাহিন খন্দকার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউর রহমান প্রমুখ।