• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এ্যাড. মানবেন্দ্র বটব্যাল ৪৩ ভোটে নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০১৯, ১৭:১৭ অপরাহ্ণ
এ্যাড. মানবেন্দ্র বটব্যাল ৪৩ ভোটে নির্বাচিত

বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সাবেক সভাপতি এ্যাড. মানবেন্দ্র বটব্যাল ও সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন নির্বাচিত হয়েছে। সভাপতি পদে এ্যাড. মানবেন্দ্র বটব্যাল ৭৩টি ভোটের মধ্যে ৪৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদন্দি এ্যাড. এসএম ইকবাল পেয়েছেন ৩০ ভোট।

এর আগে আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।