• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গোপালগঞ্জে সাত’শ পরিবারের মাঝে চাউল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২২, ০৯:০১ পূর্বাহ্ণ
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গোপালগঞ্জে সাত’শ পরিবারের মাঝে চাউল বিতরণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গোপালগঞ্জে সরকারী ও ব্যক্তি পর্যায়ে সাত’শ পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে পৌরসভা চত্ত্বরে এসব পরিবারের মাঝে চাউল বিতরন করেন পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর মো: নুরুল আমিন শেখ বিপ্লব। এসময় পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাউন্সিলর মো: নুরুল আমিন শেখ বিপ্লব বলেন, ঈদ-উল-ফিতর উপলক্ষে সরকারীভাবে ৪’শ পরিবার ও নিজ ব্যক্তিগত পয্যায়ে আরো ৩’শ মোট ৭’শ পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। এতে এবারের ঈদে পরিবারগুলোর কিছুটা হলেও সাশ্রয় হবে। #