• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২২, ১১:৪৩ পূর্বাহ্ণ

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার সরিকল পাইলট ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট অনুষ্ঠিত হয়েছে। ২০২২-২৩ অর্থবছরের
বুধবার বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লার সভাপতিত্বে বাজেট সভায় বক্তব্য রাখেন ইউপি সচিব মোফাজ্জেল হোসেন, ইউপি সৈয়দ মিজানুর রহমান। বাজেটে এক কোটি ৮৯ লাখ ৪৩ হাজার টাকা আয় এবং এক কোটি ৮৮ লাখ ৯৩ হাজার টাকা ব্যয় দেখিয়ে ৫০ হাজার টাকা উদ্বৃত্ব দেখানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রস্তাবিত বাজেট গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াসের কার্যালয়ে পাঠানো হয়েছে।