• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথের খান ফাউন্ডেশন ইউ’কের টেংরা চাঁনপুরের অসহায় তৈমুছ আলী’কে ৩লক্ষ ৩০ হাজার টাকা ব্যয়ে কাজের ভিত্তি প্রস্তর স্হাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২২, ১৮:১২ অপরাহ্ণ
বিশ্বনাথের খান ফাউন্ডেশন ইউ’কের টেংরা চাঁনপুরের অসহায় তৈমুছ আলী’কে ৩লক্ষ ৩০ হাজার টাকা ব্যয়ে কাজের ভিত্তি প্রস্তর স্হাপন

সিলেট থেকে আনহার বিন সাইদ ঃ-
বিশ্বনাথের টেংরার খান ফাউন্ডেশন ইউ’কে এর ট্রেজারার রুহেল খানের উদ্যোগে টেংরা চানপুরের অসহায় তৈমুছ মিয়াকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে ঘর নির্মাণের ভিত্তি স্থাপন করা হলো ( ২৯ এপ্রিল শুক্রবার) বেলা ৩টা ৩০ মিনিট।
ভিত্তি প্রস্তর স্হাপন টেংরা জামে মসজিদের মুয়াজ্জিন বুরহান উদ্দিনের মোনাজাতের মধ্য দিয়ে স্হাপিত হয়েছে।

এতে উপস্হিত ছিলেন, সাবান টেংরা জামে মসজিদের মোতাওয়াল্লী হেলাল মিয়া চৌধুরী, বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের আহবায়ক মোঃ শাহিন উদ্দিন,
খান ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিনিধি কন্ট্রাক্টর জাহিদ খান, সিলেট আটাবের নবনির্বাচিত সদস্য আমিরুল গণী চৌধুরী মিনহাজ, যুবলীগ অলংকারি ইউনিয়নের যুগ্ন আহাবায়ক এম এস এস আবসান খান, বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা মহিন খাঁন, বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের অন্যতম সদস্য সাংবাদিক আনহার বিন সাঈদ, প্রমুখ।

খান ফাউন্ডেশনের উদ্যোগে টেংরা বাঘমারার হাফিজ আকবর আলীর বোন আছারুন বেগমের ১৯০ লক্ষ টাকা ব্যয়ে ঘরের কাজ সম্পন্ন হয়েছে।

এদিকে উপরের উল্লেখিত ব্যক্তিজন আছারুন বেগমের ঘরটি আজ বিকেলে এক দোয়ার মাধ্যমে আনুষ্ঠিক ভাবে ঘরটি উদ্বোধন করেছেন।

জানাযায়, এবারে রমজানে খান ফাউন্ডেশনের তহবিলে ৪০টি টিউওয়েলের টাকা এসে জমা হয়েছে।
এর মধ্যে খান ফাউন্ডেশনের স্বদেশের কর্মকর্তাবৃন্দ ১১টি টিউওয়েল স্হাপন করে পানি উত্তোলন সম্পন্ন করেছেন।

এলাকার গরীব দুঃখী মেহনিত মানুষের কল্যাণে খান ফাউন্ডেশনের এমন মানবতাবাদী উদ্যোগ সব সময়ই প্রশংসিত হচ্ছে। খান ফাউন্ডেশনের কাজের এমন ধারাবাহিকতা আজীবন জারি থাকুক এলাকাবাসীর এমন দাবী উত্তাপিত হতে দেখাযাচ্ছে।