• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপার রামনাবাদ নদী থেকে মহিলার লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২২, ১২:৫০ অপরাহ্ণ
গলাচিপার রামনাবাদ নদী  থেকে মহিলার লাশ উদ্ধার

সজ্ঞিব দাস, গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি
স্বামী পরিত্যক্ত জাহানারা বেগম জানুর (৪৫) লাশ রামনাবাদ নদী থেকে উদ্ধার
করেছে গলাচিপা থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গলাচিপা পৌরসভা ৬নং
ওয়ার্ডের রতনপুর স্লুইজ সংলগ্ন এলাকায় শনিবার বেলা ১০.৩০মিনিটের
সময়।জাহানারা বেগম জানু মতি খানের মেয়ে।

সূত্র জানায়, স্বামী পরিত্যক্ত জাহানারা বেগম জানু গলাচিপা পৌরসভার ৩নং
ওয়ার্ডের শান্তিবাগ এলাকায় বসবাস করে। শুক্রবার তার পুত্র সন্তান মোঃ
ফয়সালকে (১০) সাথে নিয়ে ঘর থেকে সন্ধ্যায় ৭ টার দিকে বের হয়।

জাহানারা
বেগম জানু পুত্র সন্তানের হাতে ১০টাকার একটি নোট দিয়ে পশু হাসপাতাল
সংলগ্ন টেম্পু স্ট্যান্ড রেখে বলে তুমি এখানো বসে থাক আমি আসতেছি।
মোঃফয়সাল সেখানে ১০টা পর্যন্ত বসে থাকে এরপর মা জাহানারা বেগম জানু
আর ফিরে আসতেছে না। সেই থেকে সে নিখোঁজ হয়।
এ ব্যাপারে গলাচিপা থানার এস আই মৃনাল চন্দ্র সিকদার জানান, লাশ ময়না
তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করা হচ্ছে।