• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দশমিনায় জেলা যুবলীগ নেতা ইতিয়াজের ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১, ২০২২, ১৮:১২ অপরাহ্ণ
দশমিনায় জেলা যুবলীগ নেতা ইতিয়াজের ঈদ উপহার বিতরণ

স্টার রিপোর্টার :
পটু্য়াখালীর দশমিনায় নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি কাপড় ও লুঙ্গী বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলার আলীপুরা ইউনিয়নের মধুপুরা গ্রামের নিম্ন আয়ের শতাধিকের বেশি মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপহার বিতরণ করেন পটু্য়াখালী জেলা যুবলীগের প্রচার সম্পাদক মো. ইমতিয়াজ। এসময় উপস্থিত ছিলেন, আলীপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন সরদার,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হাওলাদার,সাবেক ছাত্রনেতা সুমন সরদারসহ স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।