গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারের ছয়গ্রাম রোডে নাবা’স ফুড ক্যাপিটাল নামের চাইনিজ রেস্তোরার উদ্বোধন করা হয়েছে।
রবিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে রেস্তোরার উদ্বোধন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা শান্তি রঞ্জন কর, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সিকদার মহসিন সেন্টু, ছাত্রলীগ নেতা রাসেদুল ইসলাম সঙ্গীত, রেস্তোরার পরিচালক মাহিমুর রহমান শুভ, আতিকুর রহমান হৃদয় সহ অন্যান্যরা।