• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পার্ক থেকে ফেরার পথে দূর্ঘটনায় কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৫, ২০২২, ০৭:২৯ পূর্বাহ্ণ

গৌরনদী প্রতিনিধি \ বন্ধুদের সাথে পার্কে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে নাঈম বয়াতী (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। নিহত নাঈম বরিশালের গৌরনদী পৌর এলাকার টিকাসার মহল্লার খোকন বয়াতীর ছেলে।
নিহতের স্বজনরা জানান, বুধবার বিকেলে বাটাজোর শাহী ৯৯ পার্ক থেকে ইজিবাইকে বাড়ি ফিরছিলো নাঈম। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠী এলাকায় ইজিবাইক উল্টে গুরুতর আহত হয় নাঈম। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। এ ঘটনায় ইজিবাইকের চালকসহ আরও দুইজন যাত্রী আহত হয়েছে।