• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ দিন অনশন, অতঃপর তরুনীর আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৭, ২০২২, ১২:১৫ অপরাহ্ণ
মির্জাগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ দিন অনশন, অতঃপর তরুনীর আত্মহত্যার চেষ্টা

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে বিয়ের দাবিতে সীমা আক্তার (২০) নামে এক সন্তানের জননী তার প্রেমিকের বাড়িতে ৫ দিন যাবৎ অনশন করার পরেও মেনে না নেওয়ায় বিষপানে আত্মহত্যার চেষ্টা করার খবর পাওয়া গেছে।

শনিবার (৭ মে) সকাল ১০ টায় উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মানসুরাবাদ গ্রামে নিজ বাবার বাড়িতে বসে সে (তরুণী) বিষ পান করেন। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

এর আগে গত সোমবার (০৩ মে) থেকে বিয়ের দাবিতে সুবিদখালী বাজারের আলী বাংলা চাইনিজ সংলগ্ন রায়হানের বাসায় অনশনে বসেছিলেন ওই তরুণী। পরে গত শুক্রবার বিকালে তরুণীর বাবা এসে তাকে নিজ বাড়িতে নিয়ে যায়।

অভিযুক্ত প্রেমিক মোঃ রায়হান (২৫) সুবিদখালী বাজারের সার ও কীটনাশক বিক্রেতা আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের মতি মৃধার ছেলে। প্রেমিকা সীমা আক্তার মির্জাগঞ্জ ইউনিয়নের মানসুরাবাদ গ্রামের জব্বার জোমাদ্দারের মেয়ে।

সীমা আক্তার সাংবাদিকদের জানান, সাড়ে চার বছর আগে দক্ষিন কলাগাছিয়া গ্রামের মধু চাপরাসীর ছেলে শহীদুল্লাহর সাথে তার বিবাহ হয় এবং তার তিন বছরের একটি পুত্র সন্তান রয়েছে। কয়েকমাস আগে দাম্পত্য কলহের কারনে আত্মহত্যা করার উদ্যোগ নিয়ে সুবিদখালী বাজারের রায়হানের কীটনাশকের দোকান থেকে বিষ ক্রয় করে পান করতে গেলে রায়হান তাতে বাঁধা দেয়। এতে তাদের মধ্যে সহমর্মিতা ও সহানুভূতির সৃষ্টি হয় এবং ধীরে ধীরে এটি প্রেমের সম্পর্কের পরিণতি হয়। প্রেমের সম্পর্ক চলাকালে রায়হান বিয়ের প্রলোভন দেখিয়ে বহুবার তার সাথে শারীরিক সম্পর্কে জড়ান। এমনকি রায়হান কৌশলে তার আগের স্বামীকে তালাক দিতেও বাধ্য করেন।

তিনি আরো বলেন, বিয়ের কথা বললে রায়হান অস্বীকৃতি জানালে সে বিয়ের দাবিতে রায়হানের বাড়িতে ৬ দিন যাবৎ অবস্থান করেন। তারপর থেকে রায়হান পলাতক রয়েছে। সেখানে থাকাকালে রায়হানের মা-বাবা বিভিন্নভাবে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে এবং বিষপানে আত্মহত্যা করতে বলে। পরে নির্যাতন সহ্য করতে না পেরে গতকাল শুক্রবার (৬ মে) রাতে তার বাবা তাকে দেখতে আসলে বাবার সাথে সে নিজ বাড়িতে চলে যায়। এরপর মানসিকভাবে ভেঙে পড়লে কোন উপায় না পেয়ে আত্মহত্যার চেষ্টা করে সে।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, ওই তরুণী তার বাবার বাড়িতে বসে বিষ পান করার খবর পেয়েছি। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখানে পুলিশ পাঠানো হয়েছে।